প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

টানা দাম বাড়ার পর স্বর্ণের দাম কমাল বাজুস

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম ভরি ছাড়াল ২ লাখ ৭০ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬

টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর এবার স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন নির্ধারিত দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমায় তা বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা।

এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮২ টাকা।

তবে স্বর্ণের দাম কমলেও রুপার দাম বাড়ানো হয়েছে। ভরিতে ১৭৫ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেট রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭০৭ টাকা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারের পাশাপাশি স্থানীয় বাজারে কাঁচা স্বর্ণের দামের ওঠানামার প্রভাবেই দেশের বাজারে এ মূল্য সমন্বয় করা হয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে রুপার দাম ২৫ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৬ দফা দাম বেড়েছে এবং ৯ দফা কমেছে। অন্যদিকে ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল—যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং কমেছিল ৩ বার।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা