প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জ্বালানি তেলের নিয়ে সরবরাহের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। নির্দেশনা অনুযায়ী, বিপিসির অধীনস্থ ডিপোগুলো ছুটির দিনেও খোলা রাখা হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ছুটির দিন—শুক্রবার ও শনিবার—বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা ও ডিপো খোলা রেখে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম চালু থাকবে।

 

 

 

 

এতে আরও উল্লেখ করা হয়, জনগণের চাহিদা অনুযায়ী দেশে জ্বালানি তেলের সরবরাহ বজায় রাখতে বিদেশ থেকে আমদানি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী তেলের পার্সেল দেশে পৌঁছাচ্ছে।

পাশাপাশি ডিলারদের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে প্রধান স্থাপনা থেকে রেল ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে দেশের বিভিন্ন ডিপোতে নিয়মিতভাবে তেল পাঠানো হচ্ছে।

বিপিসি জানিয়েছে, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের নির্দেশনা অনুযায়ী দেশের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা