প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামালকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টার পর তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল শপথ নেন।

এর আগে একই দিন বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন ড. খন্দকার মোশাররফ হোসেন। এটি ২০২৬ সালের প্রথম সংসদ অধিবেশন।

অধিবেশনের শুরুতেই সংখ্যাগরিষ্ঠ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সিদ্ধান্ত অনুযায়ী স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতা ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রধানমন্ত্রী বলেন, এই অধিবেশনের মধ্য দিয়ে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা