প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আবারও টার্গেট তেহরান ব্যাপক পরিসরে হামলা শুরু

আবারও টার্গেট তেহরান ব্যাপক পরিসরে হামলা শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬

ইসরায়েল নতুন করে ব্যাপক পরিসরে হামলার ঘোষণা করেছে এবং একই সময়ে বৈরুতেও হামলা শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বুধবার (১১ মার্চ) এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হিজবুল্লাহ এবং ইরানের সরকারের কাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে এবং এবারের হামলা আগের তুলনায় আরও ভয়াবহ হতে পারে।

ইরানের পক্ষ থেকেও প্রতিশোধের হুমকি এসেছে। ইরানের গুরুত্বপূর্ণ ব্যাংকে হামলার পর, ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্পর্কিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এবার লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে।

ইরানের খাতাম আল-আম্বিয়া যৌথ কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি জানান, ব্যর্থ অভিযানের প্রতিশোধ হিসেবে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত অর্থনৈতিক এবং ব্যাংকিং স্বার্থে হামলা চালাবে। তিনি বলেন, মার্কিন সেনাবাহিনী ও ইসরায়েল ইরানের একটি ব্যাংককে লক্ষ্যবস্তু করার পর এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা