প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পাকিস্তানকে পেয়েই বিশ্বকাপের ঝাল মেটাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬

কয়েক মাসের বিরতির পর ওয়ানডেতে ফিরেই তাণ্ডব চালালো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিজেদের ইতিহাসে পাকিস্তানকে সর্বনিম্ন ১১৪ রানে অলআউট করার পর ব্যাটিংয়ে ঝড় তুলেছেন টাইগাররা। বিশেষ করে তানজিদ হাসান তামিম এমন ব্যাটিং প্রদর্শন করেছেন যে, শাহিন শাহ আফ্রিদি-দের জন্য বল ফেলার জায়গা খুঁজে পাওয়া কঠিন হয়ে গেছে।

টস হেরে আগে ব্যাট করা পাকিস্তান জাতীয় ক্রিকেট দল ৩০.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১১৪ রানে অলআউট হয়। দলের সর্বোচ্চ ফাহিম আশরাফ করেন ৩৭ রান। বাংলাদেশের পক্ষে নাহিদ রানা ২৪ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে ফাইফার পূর্ণ করেন—এটি তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফাইফার।

 

 

জবাবে ১৫.১ ওভারে দুই উইকেট হারিয়ে সহজ জয় পায় বাংলাদেশ। ছোট লক্ষ্য তাড়ায় ইনিংসের শুরুতে ওপেনার সাইফ হাসান ৪ রানে আউট হন। ২৭ রানে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। তবে অন্য প্রান্তে তানজিদ হাসান তামিম রীতিমতো ঝড় তোলেন। মাত্র ৩২ বলে ফিফটি পূর্ণ করে ৬৭ রানে অপরাজিত থাকেন। দলের জয় নিশ্চিত করতে তার আক্রমণাত্মক ব্যাটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বোলিংয়ে শুরুতে মিতব্যয়ী ছিলেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান, তবে উইকেট আসেনি। এরপর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নিজে বোলিংয়ে এসে দলের ব্রেকথ্রু এনে দেন।

 

 

পাওয়ার প্লের শেষ ওভারে নাহিদ রানা ফেরান ওপেনার সাহিবজাদা ফারহান। পরের চার ওভারে তিনি আরও চার উইকেট নেন—শ্যামল হোসাইন, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা।

উইকেট পার্টিতে মিরাজ যোগ দিয়ে ফেরান আব্দুল সামাদ, হোসাইন তালাত এবং শাহিন আফ্রিদি। দ্বিতীয় স্পেলে তাসকিন আহমেদ মোহাম্মদ ওয়াসিম-কে ধরা দেন নাজমুল হোসেন শান্তের হাতে।

পাকিস্তান ৮২ রানে নবম উইকেট হারিয়ে একশর আগেই অলআউটের শঙ্কায় পড়ে। তবে ফাহিম আশরাফ শেষদিকে আবরার আহমেদ-কে সঙ্গে নিয়ে ৩২ রানের জুটি গড়ে দলকে একশ রানের ঘরে পৌঁছে দেন। ৩৭ রানের ইনিংসের মাধ্যমে ফাহিমের অবদান পাকিস্তানকে ১১৪ রানে অলআউট হতে বাধ্য করে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা