প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নাহিদ ঝড়ে লণ্ডভণ্ড পাকিস্তান

নাহিদ ঝড়ে লণ্ডভণ্ড পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬

দীর্ঘদিন পর ওয়ানডে ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ, আর সেই প্রত্যাবর্তনের ম্যাচেই দুর্দান্ত বোলিং উপহার দিলেন তরুণ পেসার নাহিদ রানা।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে দেন নাহিদ রানা।

১৪০ থেকে ১৪৫ কিলোমিটার গতির ধারালো বোলিংয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে একাই বিপর্যস্ত করে দেন এই ডানহাতি পেসার। তার আগুনে স্পেলে মাত্র ৬৯ রানেই ৫ উইকেট হারায় সফরকারী দল।

এই ম্যাচে একাই পাঁচটি উইকেট তুলে নিয়ে নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফাইফার তুলে নেন নাহিদ রানা। তার শিকারের তালিকায় ছিলেন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটাররাও।

নাহিদের বলে আউট হন টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক সাহিবজাদা ফারহান, পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগা এবং অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এছাড়া অভিষেক ম্যাচ খেলতে নামা মা’জ সাদাকাত ও শামিল হুসাইনও তার শিকার হন।

দুর্দান্ত এই বোলিংয়ে ম্যাচের শুরুতেই পাকিস্তানের টপ অর্ডার ভেঙে পড়ে, যা বাংলাদেশের জন্য বড় সুবিধা তৈরি করে দেয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা