প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় বাংলাদেশিসহ ,আহত ৪ জন

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় বাংলাদেশিসহ , আহত ৪ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে ড্রোন হামলার ঘটনায় চারজন আহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দুবাই সরকারের মিডিয়া অফিস।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, আহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক মাঝারি ধরনের আঘাত পেয়েছেন। এছাড়া দুইজন ঘানার নাগরিক এবং একজন বাংলাদেশি সামান্য আহত হয়েছেন।

ঘটনাটি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি এলাকায় ঘটলেও এর ফলে বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

তবে হামলার কারণে বিমানবন্দর বা আশপাশের এলাকায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা