প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেইঃ তাহের

রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেইঃ তাহের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬

বিরোধীদলীয় উপনেতা এবং জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই এবং এটি স্বৈরাচারের সহযোগিতার সমতুল্য। বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বিরোধী দলের সভাকক্ষে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “বিএনপি কেন এই পদক্ষেপ করছে তা স্পষ্ট নয়। ডেপুটি স্পিকারের বিষয়ে প্রস্তাব আসার পরে আমরা সিদ্ধান্ত জানাব।”

সংসদে উপস্থিত জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের জানান, জুলাই সনদ নিয়ে আলোচনা শেষে সরকারের প্রস্তাবিত ডেপুটি স্পিকার পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে জামায়াত।

বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বৈঠকের বিষয়ে বলেন, সংসদ অধিবেশনে বিরোধী দলের ভূমিকা কী হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নেতারা সংসদকে জনগণের জন্য আরও কার্যকর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা