ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বুধবার (১২ মার্চ) বসতে যাচ্ছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, এ অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। তিনি বলেন, “অধিবেশন শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। পরবর্তীতে সংসদের বিধি অনুযায়ী তাদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি। এরপর অধিবেশন আবার বসবে, সভাপতিমণ্ডলীর প্যানেল ঘোষণা হবে এবং সুপ্রস্তাবের ওপর আলোচনা হবে।”
এদিন আইনমন্ত্রী একসঙ্গে ৩০টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, রাষ্ট্রপতির ভাষণের আগে সংসদীয় কয়েকটি কমিটি নির্বাচিত হবে। এছাড়া আগামী ১৫ মার্চ আরও একটি অধিবেশন হওয়ার সম্ভাবনা রয়েছে, তারপর ঈদের পর পর্যন্ত বিরতি হতে পারে।