চলমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে দেশের জনগণের চাহিদা পূরণের জন্য জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বুধবার (১১ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিভাগীয় শহরগুলিতে অকটেন ও পেট্রোল বিক্রয় হ্রাসের হার পূর্ব নির্ধারিত ২৫ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশে সীমিত করা হয়েছে।
বিপিসি সচিব শাহিনা সুলতানা জানান, ফিলিং স্টেশনগুলোকে বরাদ্দ চার্ট অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা, ডিলার ও এজেন্টদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে করে হ্রাসকৃত বরাদ্দ সঠিকভাবে বিতরণ করা সম্ভব হবে এবং দেশের জনগণ নিরবিচ্ছিন্ন জ্বালানি সুবিধা পাবেন।