প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম ভরি ছাড়াল ২ লাখ ৭০ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬

দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম বেড়েছে। ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম ২ হাজার টাকার বেশি বাড়িয়ে ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার (১১ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এই নতুন দামের ঘোষণা দেয়, যা সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে। একই সঙ্গে রুপার দামও ভরিতে ১৭৫ টাকা বাড়ানো হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ৫৮ হাজার ১২৪ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ২৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ৬১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বেড়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৬ হাজার ৭০৭ টাকা, ২১ ক্যারেট রুপা ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেট রুপা ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৪ হাজার ৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা