প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যুক্তরাষ্ট্রের দাবি ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ৯০% কমেছে

যুক্তরাষ্ট্রের দাবি ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ৯০% কমেছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের মতে, চলমান সামরিক অভিযানের পর ইরানের আক্রমণ সক্ষমতা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এক ব্রিফিংয়ে বলেন, ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর পর থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ৯০ শতাংশের বেশি এবং ড্রোন হামলা প্রায় ৮৫ শতাংশ কমে গেছে।

তিনি জানান, বর্তমানে মার্কিন বাহিনী ইরানের পারমাণবিক কর্মসূচির অবকাঠামো এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

মুখপাত্রের দাবি, এই সামরিক অভিযানে এখন পর্যন্ত ইরানের ৫০টির বেশি জাহাজ ধ্বংস করা হয়েছে। এর মধ্যে ড্রোন বহনকারী একটি বড় জাহাজও রয়েছে।

তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে কূটনৈতিকভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করেছিলেন। কিন্তু ইরান সেই পথ গ্রহণ করেনি।

অন্যদিকে পেন্টাগন জানিয়েছে, সংঘাতে আহত ১৪০ মার্কিন সেনার মধ্যে ১০৮ জন ইতোমধ্যে আবার দায়িত্বে ফিরে গেছেন।

সূত্র: শাফাক নিউজ

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা