প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চুয়াডাঙ্গায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৬ পিস ইয়াবা সহ একজন গ্রেফতার

চুয়াডাঙ্গায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৬ পিস ইয়াবা সহ একজন গ্রেফতার
মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সব ইউনিট একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালাচ্ছে। এর ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে মোঃ সজিব হোসেন (২৮) নামের একজনকে গ্রেফতার করেছে।

আসামীর গ্রামের নাম দৌলতদিয়ার মাদ্রাসাপাড়া, থানা ও জেলা চুয়াডাঙ্গা। অভিযানকালে তার হেফাজত থেকে ২৬ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা