প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মদিনা ইউনিভার্সিটিতে পিএইচডিতে সুযোগ পেলেন সোনারগাঁওয়ের ছেলে মুশাহিদ দেওয়ান

মদিনা ইউনিভার্সিটিতে পিএইচডিতে সুযোগ পেলেন সোনারগাঁওয়ের ছেলে মুশাহিদ দেওয়ান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি - বিখ্যাত মদিনা ইউনিভার্সিটিতে পিএইচডি ডিগ্রির জন্য মনোনীত হলেন নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের হাফেজ মোবারক দেওয়ানের ছেলে মুশাহিদ দেওয়ান। জানাযায় মদিনা ইউনিভার্সিটিতে পিএইচডি ডিগ্রির জন্য গত ২১ জানুয়ারি এডমিশন টেষ্ট দেন মুশাহিদ দেওয়ান যার ফলাফল ৯ মার্চ সোমবার রাতে দেওয়া হয়। সর্বমোট ১০০ নম্বরের পরীক্ষার মধ্যে ৮৩ নম্বর পেয়ে কুল্লিয়াতুল লুগাতিল আরাবিয়া  এর অন্তর্গত ভাষাতত্ত্ব বিভাগে পিএইচডি প্রোগ্রামে জন্য  নির্বাচিত হয়েছেন তিন। এই চার বছর মেয়াদি এই পিএইচডি কোর্সটির সম্পূর্ণ টিউশন ফি ৬৬ হাজার সৌদি রিয়াল, যা বাংলা টাকায় প্রায় ২১ লক্ষ ৫০ হাজার টাকা সমপরিমাণ। কিন্তু স্কলারশিপ ভিত্তিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়াতে তিনি সম্পূর্ণ বিনামূল্যে প্রোগ্রাম সমাপ্ত করার সুযোগ পাচ্ছেন। তার এই অর্জনে খুশি সোনারগাঁওয়ের সাধারণ মানুষ বিশেষ করে আলেম সমাজ। উল্লেখ্য, তিনি ২০১৬ সালে সৌদি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক স্কলারশিপ পেয়ে মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হোন। পরবর্তীতে পর্যায়ক্রমে অনার্স মাস্টার্স ও এমফিল সম্পন্ন করেন। এছাড়া তিনি একই ভার্সিটিতে খন্ডকালীন শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ফলাফল প্রকাশের পর সর্বপ্রথম মুশাহিদ দেওয়ান আল্লাহর শুক্রিয়া আদায় করে বলেন, আল্লাহ তাআলার তাওফিক ও বিশেষ অনুগ্রহে আজ উচ্চতর শিক্ষাজীবনের শেষ ধাপে উপনীত হলাম। বিশ্ববিখ্যাত মদিনা ইউনিভার্সিটির কুল্লিয়াতুল লুগাতিল আরাবিয়া এর অন্তর্গত ভাষাতত্ত্ব বিভাগে পিএইচডি প্রোগ্রামে ফাইনালি নির্বাচিত হয়েছি (আলহামদুলিল্লাহ)। গত ২১ শে জানুয়ারি এডমিশন পরীক্ষা ছিল। আজ রেজাল্ট পাবলিশ হয়েছে। মদিনা ইউনিভার্সিটিতে দিরাসা উলয়িয়ার ”এডমিশন টেস্ট” কত কঠিন, তা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অবগত। এখানে ঐকান্তিক পড়াশোনা ও প্রস্তুতির পাশাপাশি আল্লাহর বিশেষ তাওফিক অপরিহার্য। শুধু মেধা ও অধ্যয়নে চূড়ান্ত সাফল্য আসে না। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও [ভাইবা] [প্রাধান্য] সহ বিভিন্ন একাডেমিক প্রক্রিয়া থাকে। অন্যদিকে অসুস্থতা নিয়ে পরীক্ষা দিয়েছিলাম। হঠাৎ করে শারীরিক অবস্থা এতো নাজুক ছিল যে, পরীক্ষায় যোগ দিতে পারব কিনা- এই সন্দেহ কাজ করছিল। অবশেষে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও তাওফিকে আজকের এই অর্জন। অতঃপর তিনি তার সম্মানিত পিতামাতা, উসতাযবৃন্দ ও আত্মীয়-স্বজন এবং সকল শুভানুধ্যায়ী ও বন্ধুমহলের দুআর কৃতজ্ঞতা স্বীকার করছি। আল্লাহ তাআলা আগামী দিনের পথচলা সাফল্যমন্ডিত করুন, সেই দুআ চেয়েছেন। এবিষয়ে, তার একজন প্রাক্তন ছাত্র হাফেজ মাওলানা আশিকুজ্জামান নাঈম বলেন, মদিনা ইউনিভার্সিটিতে পিএইচডির জন্য নির্বাচিত হওয়া বিশাল ব্যাপার। হুজুরের এই সাফল্য আমাদের জন্য গর্বের বিষয়। এটা শুধু আমাদের জন্য নয় সোনারগাঁওয়ের জন্য গর্বের বিষয়। আমি হুজুরের কাছে পড়ার সুযোগ পেয়েছিলাম উনি এত মেধাবী যা বলে বুঝানো যাবে না। একদিন এক কথার প্রসঙ্গে হুজুর বলেন আরবি অভিধানে কোন শব্দটি আমার মুখস্থ নেই সেটা জিজ্ঞেস করেন। এছাড়াও তিনি বলেন হুজুর অনেক পরিশ্রমী একজন মানুষ আল্লাহ হুজুরকে আরও উচু মাকাম দান করুক। 
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬

বিখ্যাত মদিনা ইউনিভার্সিটিতে পিএইচডি ডিগ্রির জন্য মনোনীত হলেন নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের হাফেজ মোবারক দেওয়ানের ছেলে মুশাহিদ দেওয়ান। জানাযায় মদিনা ইউনিভার্সিটিতে পিএইচডি ডিগ্রির জন্য গত ২১ জানুয়ারি এডমিশন টেষ্ট দেন মুশাহিদ দেওয়ান যার ফলাফল ৯ মার্চ সোমবার রাতে দেওয়া হয়। সর্বমোট ১০০ নম্বরের পরীক্ষার মধ্যে ৮৩ নম্বর পেয়ে কুল্লিয়াতুল লুগাতিল আরাবিয়া  এর অন্তর্গত ভাষাতত্ত্ব বিভাগে পিএইচডি প্রোগ্রামে জন্য  নির্বাচিত হয়েছেন তিন। এই চার বছর মেয়াদি এই পিএইচডি কোর্সটির সম্পূর্ণ টিউশন ফি ৬৬ হাজার সৌদি রিয়াল, যা বাংলা টাকায় প্রায় ২১ লক্ষ ৫০ হাজার টাকা সমপরিমাণ। কিন্তু স্কলারশিপ ভিত্তিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়াতে তিনি সম্পূর্ণ বিনামূল্যে প্রোগ্রাম সমাপ্ত করার সুযোগ পাচ্ছেন। তার এই অর্জনে খুশি সোনারগাঁওয়ের সাধারণ মানুষ বিশেষ করে আলেম সমাজ।

উল্লেখ্য, তিনি ২০১৬ সালে সৌদি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক স্কলারশিপ পেয়ে মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হোন। পরবর্তীতে পর্যায়ক্রমে অনার্স মাস্টার্স ও এমফিল সম্পন্ন করেন। এছাড়া তিনি একই ভার্সিটিতে খন্ডকালীন শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ফলাফল প্রকাশের পর সর্বপ্রথম মুশাহিদ দেওয়ান আল্লাহর শুক্রিয়া আদায় করে বলেন, আল্লাহ তাআলার তাওফিক ও বিশেষ অনুগ্রহে আজ উচ্চতর শিক্ষাজীবনের শেষ ধাপে উপনীত হলাম। বিশ্ববিখ্যাত মদিনা ইউনিভার্সিটির কুল্লিয়াতুল লুগাতিল আরাবিয়া এর অন্তর্গত ভাষাতত্ত্ব বিভাগে পিএইচডি প্রোগ্রামে ফাইনালি নির্বাচিত হয়েছি (আলহামদুলিল্লাহ)।
গত ২১ শে জানুয়ারি এডমিশন পরীক্ষা ছিল। আজ রেজাল্ট পাবলিশ হয়েছে। মদিনা ইউনিভার্সিটিতে দিরাসা উলয়িয়ার ”এডমিশন টেস্ট” কত কঠিন, তা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অবগত। এখানে ঐকান্তিক পড়াশোনা ও প্রস্তুতির পাশাপাশি আল্লাহর বিশেষ তাওফিক অপরিহার্য। শুধু মেধা ও অধ্যয়নে চূড়ান্ত সাফল্য আসে না। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও [ভাইবা] [প্রাধান্য] সহ বিভিন্ন একাডেমিক প্রক্রিয়া থাকে। অন্যদিকে অসুস্থতা নিয়ে পরীক্ষা দিয়েছিলাম। হঠাৎ করে শারীরিক অবস্থা এতো নাজুক ছিল যে, পরীক্ষায় যোগ দিতে পারব কিনা- এই সন্দেহ কাজ করছিল। অবশেষে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও তাওফিকে আজকের এই অর্জন। অতঃপর তিনি তার সম্মানিত পিতামাতা, উসতাযবৃন্দ ও আত্মীয়-স্বজন এবং সকল শুভানুধ্যায়ী ও বন্ধুমহলের দুআর কৃতজ্ঞতা স্বীকার করছি। আল্লাহ তাআলা আগামী দিনের পথচলা সাফল্যমন্ডিত করুন, সেই দুআ চেয়েছেন।

এবিষয়ে, তার একজন প্রাক্তন ছাত্র হাফেজ মাওলানা আশিকুজ্জামান নাঈম বলেন, মদিনা ইউনিভার্সিটিতে পিএইচডির জন্য নির্বাচিত হওয়া বিশাল ব্যাপার। হুজুরের এই সাফল্য আমাদের জন্য গর্বের বিষয়। এটা শুধু আমাদের জন্য নয় সোনারগাঁওয়ের জন্য গর্বের বিষয়। আমি হুজুরের কাছে পড়ার সুযোগ পেয়েছিলাম উনি এত মেধাবী যা বলে বুঝানো যাবে না। একদিন এক কথার প্রসঙ্গে হুজুর বলেন আরবি অভিধানে কোন শব্দটি আমার মুখস্থ নেই সেটা জিজ্ঞেস করেন। এছাড়াও তিনি বলেন হুজুর অনেক পরিশ্রমী একজন মানুষ আল্লাহ হুজুরকে আরও উচু মাকাম দান করুক।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা