প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইরান–ইরাক সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করে সতর্কতা বৃদ্ধি

ইরান–ইরাক সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করে সতর্কতা বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬

ইরান–ইরাক সীমান্তে যুদ্ধের আশঙ্কা ও উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ইরাক সরকার সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করেছে এবং নজরদারি বাড়িয়েছে। আলজাজিরা জানিয়েছে, সীমান্তের বড় অংশ পাহাড়ি, যেখানে ইরানি কুর্দি গোষ্ঠীগুলো দুই দেশের মধ্যে যাতায়াত করে থাকে।

বিশ্লেষকদের মতে, ইরাক এই পদক্ষেপের মাধ্যমে দুইটি বার্তা দিচ্ছে:

ইরানবিরোধী গোষ্ঠীগুলো যেন ইরাকের ভূখণ্ড ব্যবহার করে হামলা চালাতে না পারে। ২০২৩ সালে ইরানের সঙ্গে করা নিরাপত্তা চুক্তি অনুযায়ী উত্তরাঞ্চলে সক্রিয় ইরানি কুর্দি বিদ্রোহীদের দমন কার্যক্রমে প্রতিশ্রুতি পূরণ করা হচ্ছে।

এদিকে, ইরান ইতোমধ্যে ইরাকের উত্তরাঞ্চলের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানা গেছে। একই সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ওই অঞ্চলের কিছু ইরানি কুর্দি গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

উত্তেজনা বৃদ্ধি ও সীমান্তে সম্ভাব্য সংঘাত ঠেকাতে ইরাকের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা