প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিরোধী দলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার পদায়ন চেয়ে আবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ে অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান কে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার পদায়ন করার জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি মন্ত্রীর পদমর্যাদায় এই পদায়নের মাধ্যমে বিরোধী দলের ‘পররাষ্ট্রনীতিসমূহ’ সরকারের কাছে উপস্থাপন ও পর্যালোচনা করা সম্ভব হবে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারসাম্য বজায় থাকবে বলে মনে করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গত ২২ ফেব্রুয়ারি এই বিষয়ে বিরোধী দলীয় নেতার দপ্তর থেকে চিঠি পাঠানো হয়েছিল। তবে সাবেক কূটনীতিকরা বলছেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এমন পদায়নের নজির নেই, এ ধরনের পদায়ন অন্যান্য এশীয় দেশে খুবই সীমিত প্রয়োজনে হয়। যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশে ছায়া মন্ত্রিসভার মাধ্যমে বিরোধী দল ভূমিকা রাখে, তবে সংবেদনশীল মন্ত্রণালয়ে সরাসরি পদায়ন বিরোধী দলের জন্য জটিলতা সৃষ্টি করতে পারে।

বিশেষজ্ঞরা মনে করেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের ক্ষেত্রে দেশের স্বার্থ, সরকারের অগ্রাধিকার এবং ক্ষমতাসীন দলের নীতি—এই তিনটি বিষয়কে সমন্বয় করে দায়িত্ব পালন করা হয়। তাই বিরোধী দলের কাউকে পদায়ন করলে প্রতিষ্ঠানিক জটিলতা ও বিশৃঙ্খলার সম্ভাবনা থাকে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা