প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সকাল থেকেই রাজধানীর পেট্রোল পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন

সকাল থেকেই রাজধানীর পেট্রোল পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব পড়েছে দেশের জ্বালানি তেলের বাজারেও। সরবরাহ সংকটের আশঙ্কা ও বাজারের অস্থিরতার কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। অনেককেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে এমন চিত্র দেখা যায়। মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকার নিয়ে চালকদের পাম্পের সামনে সারিবদ্ধভাবে অপেক্ষা করতে দেখা যায়।

 

 

 

রাজধানীর আসাদগেট এলাকার সোনার বাংলা সার্ভিস স্টেশনে মোটরসাইকেলের জন্য তেল নিতে আসা শাকিল হোসেন বলেন, দীর্ঘ লাইনে দাঁড়ানো এড়াতে তিনি সকালেই পাম্পে এসেছেন। কিন্তু এসেও দেখেন বড় লাইন। তবে তিনি আশা করছেন ঘণ্টাখানেক অপেক্ষা করলেই তেল পাওয়া যাবে।

ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, তাদের কাছে যতক্ষণ জ্বালানি মজুত থাকে ততক্ষণ বিক্রি করা হচ্ছে। সকাল থেকেই তেল বিক্রি চলছে। তবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) থেকে চাহিদার তুলনায় সরবরাহ কিছুটা কম হওয়ায় চাপ তৈরি হয়েছে।

তারা আরও জানান, আগের তুলনায় এখন লাইনের সংখ্যা কিছুটা কমেছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা