বিশ্ববাজারে উত্তেজনার মধ্যেই দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (১০ মার্চ) থেকে মূল্যবান এই ধাতু দুটি নতুন দামে বিক্রি হচ্ছে।
সোমবার (৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ৩ হাজার ২৬৬ টাকা এবং রুপার দাম কমেছে ১৭৫ টাকা। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড) ও রুপার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এ দর নির্ধারণ করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম—
২২ ক্যারেট: ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা,২১ ক্যারেট: ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা,১৮ ক্যারেট: ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা,সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা
এর আগে গত ৪ মার্চ বড় ব্যবধানে স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৩৮ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ বার দাম বেড়েছে এবং ১৪ বার কমেছে। অন্যদিকে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। বর্তমানে প্রতি ভরি রুপার দাম—
২২ ক্যারেট: ৬ হাজার ৩৫৭ টাকাm২১ ক্যরেট: ৬ হাজার ৬৫ টাকা,১৮ ক্যারেট: ৫ হাজার ১৯০ টাকা,সনাতন পদ্ধতি: ৩ হাজার ৯০৭ টাকা
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে রুপার দাম ২৩ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৪ বার দাম বেড়েছে এবং ৯ বার কমেছে। ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল মোট ১৩ বার, যার মধ্যে ১০ বার দাম বাড়ানো হয় এবং ৩ বার কমানো হয়।