প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আবদুর রহিমের ইমামতি করেন জানাজায় জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬

মোহাম্মদ আবদুর রহিম খান-এর জানাজায় অংশ নিয়েছেন ডা. শফিকুর রহমান। সোমবার (৯ মার্চ) বাদ জোহর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এ অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন তিনি।

আবদুর রহিম খান আল-আরাফাহ ইসলামী ব্যাংক-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সদস্য (রুকন) এবং একজন লেখক ও গবেষক হিসেবে পরিচিত ছিলেন।

জানাজায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মুফতি ড. খলিলুর রহমান মাদানী, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, এমপি মোহাম্মদ কামাল হোসেন, এমপি সৈয়দ জয়নুল আবেদীনসহ কেন্দ্রীয় ও মহানগরের আরও নেতৃবৃন্দ।

এর আগে মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোকবার্তা দেন ঢাকা মহানগর দক্ষিণের আমির এমপি নূরুল ইসলাম বুলবুল এবং সেক্রেটারি এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ। শোকবার্তায় তারা বলেন, আবদুর রহিম খান একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক ও গবেষক ছিলেন এবং ইসলামী আন্দোলনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, গত রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় আবদুর রহিম খান ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা