প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জ্বালানি সহায়তা চেয়েছে চীনের কাছে বাংলাদেশ: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জ্বালানি সহায়তা চেয়েছে চীনের কাছে বাংলাদেশ: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশ চীনের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সোমবার (৯ মার্চ) সচিবালয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরীর  সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী চিন। তবে বাংলাদেশ ঠিক কী ধরনের জ্বালানি সহায়তা চায়, সে বিষয়ে বেইজিং জানতে চেয়েছে।

বৈঠকে নতুন সরকারের অগ্রাধিকারভুক্ত বিভিন্ন প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ নানা বিষয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন,  তিস্তা প্রকল্প নতুন সরকার ও চীনের অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পগুলোর একটি। এ প্রকল্পে দ্রুত কাজ শুরুর বিষয়ে উভয় পক্ষ আশাবাদী। পাশাপাশি নতুন ঋণ সুবিধা ও বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, নতুন সরকার গঠনের প্রথম তিন সপ্তাহেই চীনের চারটি কোম্পানি বাংলাদেশে প্রায় ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এসব বিনিয়োগ বাস্তবায়িত হলে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা