প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মধ্যপ্রাচ্য রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত

মধ্যপ্রাচ্য রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত, যাত্রীদের সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার কিছু রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে। এতে কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, কুয়েত এবং সৌদি আরবের দাম্মাম রুটের ফ্লাইটগুলো অন্তর্ভুক্ত।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তা ও অবগতির জন্য এই ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইট ১০ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে।

বোসরা ইসলাম আরও জানান, পরিস্থিতি উন্নতি হলে এবং সংশ্লিষ্ট এয়ারপোর্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে ফ্লাইটগুলো পুনরায় চালু করা হবে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যাত্রীদের প্রয়োজনীয় হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে।

ফ্লাইট সম্পর্কিত তথ্য জানতে যাত্রীরা যোগাযোগ করতে পারবেন বিমান কলসেন্টার নম্বর: ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) বা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক)।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা