প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এলপিজি সিলিন্ডারে ৪১০ টাকা বৃদ্ধির প্রস্তাব

এলপিজি সিলিন্ডারে ৪১০ টাকা বৃদ্ধির প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬

রাষ্ট্রীয় কোম্পানি বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড ১২.৫ কেজির এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৪১০ টাকা বাড়িয়ে ১২৩৫ টাকা করার প্রস্তাব দিয়েছে।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, বেসরকারি এলপিজির তুলনায় দাম কম থাকায় ক্রসফিলিং হচ্ছে। এ কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মূল্য নির্ধারণ কমিটির প্রস্তাবনা অনুযায়ী এই দর বাড়ানোর আবেদন করা হয়েছে।

এর আগে, ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড ১২.৫ কেজির দাম ৮২৫ টাকা থেকে ৯২৫ টাকা করার প্রস্তাব করেছিল। তখনও ক্রসফিলিং বন্ধ এবং ডিলার পর্যায়ে স্থানীয় পরিবহন, অপারেশন খরচ ও চার্জ বৃদ্ধির কারণে দাম বাড়ানোর প্রয়োজনীয়তা জানানো হয়েছিল। কিন্তু বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সেই প্রস্তাবটি নাকচ করেছিল।

এই প্রস্তাব অনুমোদন হলে সাধারণ ভোক্তাদের জন্য এলপিজির ব্যবহার খরচ আরও বাড়বে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা