প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভারতের বর্ষীয়ান অভিনেতা তমাল রায় চৌধুরীর আকস্মিক প্রয়াণ

ভারতের বর্ষীয়ান অভিনেতা তমাল রায় চৌধুরীর আকস্মিক প্রয়াণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬

ভারতের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা তমাল রায় চৌধুরী সোমবার (৯ মার্চ) ভোররাতে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চরিত্রে প্রাণ সঞ্চার করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তমাল রায় চৌধুরীর পরিবারে রয়েছে পুত্র, পুত্রবধূ ও কন্যা। সকালে নিজের ঘরেই ঘুমোচ্ছিলেন তিনি। ঘুম থেকে না ওঠায় পরিচারিকা ডাকাডাকি করেন; কোনো সাড়া না পেয়ে দ্রুত চিকিৎসক ডাকা হয়। ডাক্তার জানিয়েছেন, ভোররাতের দিকে হৃদরোগে তার মৃত্যু হয়।

সোশ্যাল মিডিয়ায় অভিনেতা দেবদূত ঘোষ এ দুঃসংবাদ জানান। তিনি লিখেছেন, “আজ ভোরে ঘুমের মধ্যে কোনো কষ্ট না পেয়ে চলে গেলেন আমাদের সবার প্রিয় অভিনেতা তমাল রায় চৌধুরী।”

আজ বিকাল চারটায় মরদেহ ভারতের টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে যাওয়া হবে, যেখানে সহকর্মীরা শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর কেওড়াতলা মহাশ্মশানে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা