প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নতুন সর্বোচ্চ নেতার নির্দেশে ইসরায়েলে ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র হামলা

নতুন সর্বোচ্চ নেতার নির্দেশে ইসরায়েলে ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলকে লক্ষ্য করে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। সোমবার ভোরে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন (আইআরআইবি)–এর বরাত দিয়ে সংবাদ সংস্থা (এএফপি) জানায়, নতুন সর্বোচ্চ নেতার নির্দেশে ইসরায়েলের দিকে একগুচ্ছ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, “নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাঈদ মোজতবা খামেনির নির্দেশে দখলদার জায়নবাদী শক্তিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এটি তার নির্দেশে প্রথম হামলা।”

প্রতিবেদনের সঙ্গে একটি ক্ষেপণাস্ত্রের ছবিও প্রকাশ করা হয়েছে। সেখানে লেখা ছিল, “আপনার নির্দেশের অপেক্ষায়, সাঈদ মোজতবা।”

এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি ইরান–ইসরায়েল–যুক্তরাষ্ট্র সংঘাতের প্রথম দিন নিহত হন বলে দাবি করা হয়। তার মৃত্যুর ৯ দিন পর ইরানের প্রভাবশালী সংস্থা দ্য অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

ইরানের ক্ষমতার কাঠামোয় সর্বোচ্চ নেতার অবস্থান সর্বোচ্চ পর্যায়ে। তিনি দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং সামরিক, গোয়েন্দা, অর্থনীতি, রাজনীতি ও সংসদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা