প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

স্বর্ণের দামে বড় পতন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) মূল্য কমে যাওয়ায় সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে (বাজুস)।

সোমবার (৯ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। এদিন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে ১৮ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার বাজুসের এক বৈঠকে স্বর্ণের দাম কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর আগে কয়েক দফা স্বর্ণের দাম বাড়ার কারণে সাধারণ ক্রেতাদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছিল।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, স্বর্ণের এই দাম কমায় বিয়ে ও গয়না তৈরির মৌসুমে সাধারণ ক্রেতারা কিছুটা স্বস্তি পাবেন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই মূল্যই বহাল থাকবে বলে জানিয়েছে বাজুস।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা