প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মার্কিন সমর্থন ছাড়া টিকবে না ইরানের সর্বোচ্চ নেতা: ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমোদন প্রয়োজন হবে। তিনি সতর্ক করে বলেন, ওয়াশিংটনের সমর্থন ছাড়া ওই নেতা দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন না।

মার্কিন সংবাদমাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগের নেতৃত্বের সঙ্গে যুক্ত কেউ যদি যোগ্য নেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেন, তাহলে তাকেও অনুমোদন দেওয়া হতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, চাইলে ইরান খুব অল্প সময়ের মধ্যেই অস্ত্রমানের পারমাণবিক উপাদান তৈরি করতে সক্ষম। তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ সংরক্ষিত রয়েছে ইউরেনিয়ামের বড় অংশ নাতানজ, ফরদো, ইসফাহান প্ল্যান্টে সংরক্ষিত রয়েছে।

ট্রাম্প আরও বলেন, প্রয়োজন হলে ওই ইউরেনিয়াম জব্দ করতে যুক্তরাষ্ট্র বিশেষ বাহিনী পাঠানোর বিষয়টিও বিবেচনা করছে। তার ভাষায়, এ ক্ষেত্রে সব ধরনের বিকল্প খোলা রয়েছে।

যুদ্ধ বা সংঘাত কতদিন চলতে পারে—এ প্রশ্নের জবাবে তিনি নির্দিষ্ট সময় উল্লেখ করেননি। তবে দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পরিকল্পনার তুলনায় এগিয়ে রয়েছে। গত সপ্তাহে তিনি ধারণা দিয়েছিলেন, এই সংঘাত চার থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা