সৌদি আরবের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। নিহতদের একজন বাংলাদেশি এবং অন্যজন ভারতীয় নাগরিক বলে জানা গেছে।
রোববার (৮ মার্চ) সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের এলাকার একটি আবাসিক কমপাউন্ডে এ হামলার ঘটনা ঘটে।
সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছেইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর দাবি করেছিল যে তারা সৌদি আরবের বিভিন্ন স্থাপনার রাডার ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার মধ্যে আল-খার্জ এলাকাও রয়েছে।
তবে এ হামলার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।