প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যেভাবে ভারতে গ্রেপ্তার হলেন হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যার মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গ, ভারতের বনগাঁ সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

রোববার (০৮ মার্চ) এসটিএফের বিবৃতিতে জানানো হয়েছে, গোপন সূত্রের মাধ্যমে তথ্য পাওয়া যায় যে, বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যাসহ গুরুতর অপরাধ সংঘটনের পর দুইজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নিয়েছে। তারা সুযোগ পেলেই পুনরায় বাংলাদেশে ফিরে যেতে পারে। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন:

রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭), পটুয়াখালী, আলমগীর হোসেন (৩৪), ঢাকা

 

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হত্যাকাণ্ডের পর তারা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে বিভিন্ন স্থানে লুকিয়ে ছিলেন এবং সম্প্রতি পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং আদালতের মাধ্যমে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এসটিএফের অভিযানে তাদের অবস্থান ও তথ্য নিশ্চিত হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা