প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল: টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল: টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল নিউজিল্যান্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার।

ঘরের মাঠে দর্শকদের সমর্থন নিয়ে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে অধিনায়ক সূর্যকুমার যাদবের দল। তবে পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে থেকেই ফাইনালে নেমেছে নিউজিল্যান্ড।

বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। সেই তিন ম্যাচেই জয় পেয়েছে কিউইরা, অর্থাৎ বিশ্বকাপে ভারতের বিপক্ষে এখনো অপরাজিত নিউজিল্যান্ড।

ফাইনালের একাদশে কোনো পরিবর্তন আনেনি ভারত। সেমিফাইনালে খেলা একই দল নিয়েই মাঠে নেমেছে তারা। অন্যদিকে নিউজিল্যান্ড এক পরিবর্তন করেছে—জ্যাকব ডাফি দলে ঢুকেছেন, আর কোল ম্যাকোনকি বাদ পড়েছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা