প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নারী দিবসে নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের

নারী দিবসে নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব নারীকে শুভেচ্ছা জানিয়েছেন  ডা. শফিকুর রহমান। একই সঙ্গে নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (৮ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেনবাংলাদেশ জামায়াতে ইসলামীর  আমির ডা. শফিকুর রহমান।

তিনি লেখেন, আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশ ও বিশ্বের সব নারীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। পরিবার, সমাজ, অর্থনীতি ও রাষ্ট্র গঠনের প্রতিটি ক্ষেত্রে নারীর অবদান গুরুত্বপূর্ণ ও অনস্বীকার্য।

স্ট্যাটাসে তিনি আরও বলেন, বাংলাদেশে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে নারীরা শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের ক্ষেত্রে সমান ও ন্যায্য সুযোগ পাবে। একই সঙ্গে কর্মক্ষেত্রে বৈষম্য ও বেতন বৈষম্য দূর করার ওপরও গুরুত্ব দেন তিনি।

জামায়াত আমির বলেন, নারীর প্রতি সহিংসতা, হয়রানি ও অবমাননার বিরুদ্ধে রাষ্ট্র ও সমাজকে আরও কঠোর অবস্থান নিতে হবে। পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা ও উদ্ভাবনের ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তিনি আরও উল্লেখ করেন, নৈতিকতা, মানবিকতা ও পারিবারিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা একটি ন্যায়ভিত্তিক সমাজই নারীর প্রকৃত মর্যাদা নিশ্চিত করতে পারে। ধর্ম, মত বা সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নারী সম্মান ও সহযোগিতার দাবিদার।

স্ট্যাটাসের শেষে তিনি আহ্বান জানিয়ে বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে প্রতিটি নারী নিরাপদ, সম্মানিত এবং সম্ভাবনাময় ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা