প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দুই দিনের সফরে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

দুই দিনের সফরে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা কক্সবাজারে দুই দিনের সফরে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (৮ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি Cox’s Bazar Airport-এ পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়। এ সময় বিমানবন্দর এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।

পরে সড়কপথে তার গাড়িবহর কক্সবাজারে  সার্কিট হাউজে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভুঁইয়া জানান, সরকারি এ সফরে মন্ত্রী আগামী ৯ মার্চ দুপুর পর্যন্ত কক্সবাজারে অবস্থান করবেন। রোববার সন্ধ্যা ৭টায় তিনি কক্সবাজার থেকে Pekua-র উদ্দেশ্যে রওনা দেবেন এবং রাত ৮টার দিকে সেখানে পৌঁছে নিজ বাসভবনে রাতযাপন করবেন।

পরদিন বেলা সাড়ে ১১টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় তিনি অংশ নেবেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। সভা শেষে বিকেলে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা