প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইরানে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। বিশেষজ্ঞ পরিষদ বা অ্যাসেম্বলি অব এক্সপার্টের সদস্য আহমাদ আলামুলহোদা জানিয়েছেন, নতুন নেতাকে নির্বাচনের কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে।

রোববার (৮ মার্চ) এ তথ্য প্রকাশ করেছে  বিবিসি নিউজ । আলামুলহোদা বলেন, এখন আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার দায়িত্ব বিশেষজ্ঞ পরিষদের প্রধান হোসেইনি বুশেহরির  ওপর নির্ভর করছে। তিনিই শিগগিরই নতুন সর্বোচ্চ নেতার নাম প্রকাশ করবেন।

এর আগে গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার খবর প্রকাশিত হয়। এরপর দেশটিতে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। ইরানের সংবিধান অনুযায়ী, সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব বিশেষজ্ঞ পরিষদের ওপর ন্যস্ত।

গত ১ মার্চ ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে বলা হয়, “ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন।”

বার্তা সংস্থা  রয়টার্সের দুই মার্কিন সূত্রের বরাতে জানিয়েছে, হামলার সময় খামেনি শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ছিলেন। ওই হামলায় তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীও নিহত হন। তাদের মধ্যে ছিলেন সাবেক জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি শামখানি এবং ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের কমান্ডার মোহাম্মদ পাকপোর।

ইরানি একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, হামলার ঠিক আগে খামেনি একটি সুরক্ষিত স্থানে আলি শামখানি ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিবআলি লারিজানির  সঙ্গে বৈঠক করছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা