প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

খালেদা জিয়ার ‘অদম্য নারী’ সম্মাননা নিলেন জাইমা রহমান

খালেদা জিয়ার ‘অদম্য নারী’ সম্মাননা নিলেন জাইমা রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬

বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার অর্জন করেছেন। তার পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন তার নাতনি, ব্যারিস্টার জাইমা রহমান।

রোববার (৮ মার্চ) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

এ বছরের ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার পাঁচটি ক্যাটাগরিতে বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন—
১. নুরুন নাহার আক্তার – অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী
২. মোছা. ববিতা খাতুন – শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী
৩. নুরবানু কবীর – সফল জননী নারী
৪. মোছা. শমলা বেগম – নির্যাতনের দুঃস্বপ্ন কাটিয়ে জীবন সংগ্রামে জয়ী নারী
৫. মোছা. আফরোজা ইয়াসমিন – সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী

প্রতিটি নারীকে তাদের নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ অবদান ও অদম্য মনোবলের জন্য সম্মাননা দেওয়া হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই পুরস্কার প্রদানের মাধ্যমে দেশের নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে এটি নারীর সংগ্রাম, নেতৃত্ব এবং অবদানের গল্প জনগণের সামনে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা