প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নারীর সুরক্ষা ও অধিকার নিশ্চিতে রাষ্ট্রপতির বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সরকার ও সংশ্লিষ্ট সকলকে নারীর অধিকার এবং ন্যায়বিচার কার্যকরভাবে নিশ্চিত করতে এখনই পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, নারীর উন্নয়ন ও অগ্রগতির জন্য নানা পরিকল্পনা গ্রহণ করা হলেও এর সুফল পেতে নারীর নিরাপত্তা ঘরে-বাইরে নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

রাষ্ট্রপতি বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালে দেশের স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষার সংগ্রাম পর্যন্ত যারা শহীদ হয়েছেন, তাদের মহান আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। শহীদদের স্বপ্ন ছিল বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা, এবং সেই লক্ষ্য অর্জনের মধ্য দিয়ে তাদের আত্মত্যাগের যথার্থ মূল্যায়ন সম্ভব।”

তিনি আরও জানান, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের জন্য সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচি আগামী ১০ মার্চ থেকে কার্যক্রম শুরু করবে এবং পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রায় ১৬ শতাংশ অবদান আসে গৃহস্থালির কাজে। স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, শিল্প-সাহিত্য, কলকারখানা ও নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে নারীর অবদান গুরুত্বপূর্ণ।

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের বিষয়ে রাষ্ট্রপতি বলেন, “নারী নির্যাতন ও সহিংসতার ঘটনায় দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। যদি সরকার আন্তরিক হয়, ইতিবাচক ফল পাওয়া সম্ভব।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা