প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না: সালাহউদ্দিন আহমদ

২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না: সালাহউদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬

জ্বালানি সংকট ও কৃচ্ছ্র সাধনের কারণে এবার ২৬ মার্চ জাতীয় দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী বলেন, “এই দিবসে আমরা ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করি। তবে বর্তমান পরিস্থিতিতে এবং যাতে জ্বালানি সংকট আরও বৃদ্ধি না পায়, সেই কারণে সিদ্ধান্ত হয়েছে এবার আলোকসজ্জা বন্ধ থাকবে। সবার সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও জানান, ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযথ মর্যাদায় পালিত হবে। এছাড়া ২৬ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে সাভার স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য, বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ কার্যক্রম নিরাপদভাবে সম্পন্ন করা হবে।

এছাড়া ঈদের আগে জনগণের যাতায়াত ও যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষভাবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন, মন্ত্রণালয় ও অন্যান্য সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করবেন।

মন্ত্রী মো. সালাহউদ্দিন আহমদ বলেন, ‘মব জাস্টিস বা দলে দলে অপরাধের সঙ্গে একক অপরাধের তুলনা করা যাবে না। কিছু বিচ্ছিন্ন ঘটনা অবশ্যই ঘটছে, তবে তা নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। এছাড়া রমজান ও ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস যথাসময়ে প্রদান নিশ্চিত করতে সকল সংগঠনের সঙ্গে সমন্বয় করা হয়েছে।’

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা