প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঈদ আয়োজনে ইত্যাদিতে গান গাইবেন বুবলী

ঈদ আয়োজনে ইত্যাদিতে গান গাইবেন বুবলী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী এবার পর্দার বাইরে নতুন রূপে হাজির হচ্ছেন। প্রথমবারের মতো গায়িকা হিসেবে দর্শকের সামনে আসছেন তিনি। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-র বিশেষ ঈদ আয়োজনে বুবলী কণ্ঠ মিলাবেন দেশের পরিচিত সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে।

আয়োজক সূত্রে জানা গেছে, পেশাদার কণ্ঠশিল্পী না হলেও বুবলী অত্যন্ত চমৎকারভাবে গানটি পরিবেশন করেছেন। গানটি ঈদ ইত্যাদির অন্যতম বড় চমক হিসেবে দর্শকদের উপস্থাপিত হবে।

গানের কথার দায়িত্বে আছেন প্রখ্যাত গীতিকবি কবির বকুল এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। ২৪ জানুয়ারি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরঙ্গনে নির্মিত ইত্যাদির বিশাল সেটে গানটির চিত্রধারণ করা হয়েছে।

এর আগে ‘ইত্যাদি’-র মঞ্চে অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ, সিয়াম আহমেদ ও জান্নাতুল সুমাইয়া হিমি গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেছিলেন। এবার বুবলী ও ইমরানের যুগলবন্দি নতুন অভিজ্ঞতা উপহার দেবে বলে আশা করা হচ্ছে।

হানিফ সংকেত পরিচালিত ‘ইত্যাদি’-তে প্রতি বছরই বিশেষ পরিকল্পনা ও বৈচিত্র্যময় পরিবেশনা থাকে। ইতিপূর্বে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, পারভীন সুলতানা দিতি, মৌসুমী এবং নোবেল ও অপি করিমের মতো তারকারাও মঞ্চে গান পরিবেশন করেছেন। ফাগুন অডিও ভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গানটির নির্মাণশৈলী, লোকেশন এবং শিল্পীদের মিলন দর্শকদের আনন্দিত করবে।

ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা