প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আন্তর্জাতিক নারী দিবসে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন বেগম খালেদা জিয়া

আন্তর্জাতিক নারী দিবসে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হয়েছেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

 

 

খালেদা জিয়ার পক্ষে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা গ্রহণ করেন তার নাতনি জাইমা রহমান। অনুষ্ঠানে আরও পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে একই সম্মাননায় ভূষিত করা হয়।

এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন—

  • অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার
  • শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে ববিতা খাতুন
  • সফল জননী নারী’ ক্যাটাগরিতে নুরবানু কবীর
  • নির্যাতনের দুঃস্বপ্ন পেছনে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে শমলা বেগম
  • সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখা নারী’ ক্যাটাগরিতে আফরোজা ইয়াসমিন

নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান ও দৃঢ় মনোবলের জন্য এসব নারীকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

প্রতি বছর এই পুরস্কার প্রদান কর্মসূচির মাধ্যমে দেশের নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে আরও সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা হয় বলে মনে করছে সংশ্লিষ্টরা। একই সঙ্গে এটি নারীর সংগ্রাম, নেতৃত্ব ও অবদানের গল্পকে সমাজের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা