প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইরানকে উদ্দেশ্য করে আমিরাত প্রেসিডেন্টের কঠোর বার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর হামলার পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন সংযুক্ত আরব আমিরাত-এর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। প্রকাশ্যে এসে তিনি ইরান-কে ‘শত্রু’ হিসেবে উল্লেখ করে কঠোর বার্তা দিয়েছেন।

 

শনিবার (৭ মার্চ) একটি হাসপাতালে আহত বেসামরিক নাগরিকদের দেখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। সাম্প্রতিক হামলায় আহতদের চিকিৎসা চলছে ওই হাসপাতালে।

এ সময় তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত সহজ শিকার নয় এবং প্রয়োজন হলে দেশটির শক্তি অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে। ইরানের উদ্দেশে তিনি আরও বলেন, আমিরাত একটি উন্নত ও অনুসরণযোগ্য রাষ্ট্রের মডেল হলেও এটিকে দুর্বল ভেবে ভুল করা যাবে না।

তিনি বলেন, আমিরাতের শক্তি ও সক্ষমতা অনেক বিস্তৃত এবং দেশটি নিজের নিরাপত্তা রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত। একই সঙ্গে দেশের নাগরিক এবং এখানে বসবাসরত সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

 

আমিরাতের প্রেসিডেন্ট বলেন, “আমরা আমাদের দেশ, জনগণ এবং এখানে বসবাসকারী সবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আল্লাহ সংযুক্ত আরব আমিরাতকে রক্ষা করুন এবং দেশটিকে শান্তি ও নিরাপত্তা দান করুন।”

 

তিনি আরও বলেন, সামনের সময় আমিরাতকে আরও শক্তিশালী হিসেবে প্রমাণ করবে।

 

এর কিছুক্ষণ আগেই আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করে। এর আগে ইরান-এর প্রেসিডেন্ট উপসাগরীয় অঞ্চলে হামলা বন্ধ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা