প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

২৪ ঘণ্টার মধ্যে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করবে ইরান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬

নতুন সুপ্রিম লিডারের নাম আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ঘোষণা করতে যাচ্ছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর যৌথ হামলায় নিহত হওয়ার পর নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে।

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা রোববার বাংলাদেশ সময় রাতের দিকে জানায়, ইরানের বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে—দেশটির সুপ্রিম লিডার নির্বাচনের দায়িত্বে থাকা অ্যাসেম্বলি অব এক্সপার্টে শিগগিরই বৈঠকে বসতে যাচ্ছে।

এদিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে খামেনির ছেলে মোজতবা খামেনি-র নাম আলোচনায় এসেছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে নতুন নেতার নাম ঘোষণা করা হয়নি।

 

অ্যাসেম্বলি অব এক্সপার্টের সদস্য হোসেন মোজাফারি বলেন, ঐশ্বরিক সহায়তায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তিনি সবাইকে এ নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানান।

সূত্র: আলজাজিরা

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা