প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আবারও ইসরায়েল লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা

ভোরে ইসরায়েল লক্ষ্য করে একের পর এক ব্যালেস্টিক মিসাইল ছুড়ল ইরান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও মিসাইল নিক্ষেপ করেছে ইরান। বাংলাদেশ সময় রোববার রাত ১২টা ৩৫ মিনিটের দিকে নতুন করে এই হামলার খবর প্রকাশ করে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

 

প্রতিবেদনে বলা হয়, মিসাইল হামলার আশঙ্কায় ইসরায়েল-এর মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। এতে বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।

এর আগে শনিবার বাংলাদেশ সময় রাত প্রায় পৌনে ১২টার দিকে তেহরান থেকে ইসরায়েলের দিকে মিসাইল ছোড়া হয়েছিল। প্রায় চার ঘণ্টা বিরতির পর সেটি ছিল প্রথম হামলা।

 

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের ধারাবাহিক মিসাইল হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা