বিদায়ী সপ্তাহে (১ মার্চ থেকে ৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৪১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক। সপ্তাহজুড়ে ব্যাংকটির ৪০ কোটি ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্স পিপি উভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ-এর ২০ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় আরও রয়েছে ব্র্যাক ব্যাংক, রবি আজিয়াটা, সামিট অ্যালায়েন্স পোর্ট, ব্যাংক এশিয়া, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং ইস্টার্ন ব্যাংক।