প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ ১৭ রমজান-ঐতিহাসিক বদর দিবস

আজ ১৭ রমজান-ঐতিহাসিক বদর দিবস
মো ইয়াকুব আলী তালুকদার, জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ৭ মার্চ, ২০২৬

আজ ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস। যেখান থেকে ইসলামের সূর্য উদিত হয়েছে। হিজরি শতক ২য় হিজরির ১৭ই রমজান মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত হয় এই যুদ্ধ। হযরত মোহাম্মদ সঃ (ﷺ) তাঁর মাত্র ৩১৩ জন সাহাবা, ০৮ টি তলোয়ার, ৭০ টি উট, ০২ট ঘোড়া নিয়ে মক্কার হাজারোধিক কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করেছিলেন।

ইসলামের ইতিহাসে এটিই ছিল সর্ব প্রথম এবং সবচেয়ে বড় যুদ্ধ। এ যুদ্ধে মোট ১৪ জন সাহাবা শহীদ হন অপর পক্ষে ৭০জন মুশরিককে হত্যা ও আরো ৭০জনকে বন্দী করা হয়। এ যুদ্ধে শত্রু পক্ষ কাফেরদের সৈন্য ছিল ১০০০, সশস্ত্র সৈন্য ছিল ৬০০, উট ছিল ৭০০, ঘোড়া ছিল ৩০০। বদরের যুদ্ধে মহান আল্লাহ তাআলা সরাসরি ফেরেস্তা প্রেরণের মাধ্যমে মুসলমানদের সাহায্য করেন এবং বিজয়ী করেন।

এ সম্পর্কে পবিত্র কোরআনুল করিমে আল্লাহ পাক এরশাদ করেছেন
বদরের যুদ্ধে যখন তোমরা হীনবল ছিলে, আল্লাহ তো তোমাদের সাহায্য করেছিলেন। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো।

সূরা আলে ইমরান, আয়াত ১২৩-১২৫
সংখিপ্ত আলোচনায় বদর আমাদের চেতনা, আমাদের অহংকার, যা মুসলিম বিশ্বকে আজও নাড়া দেয়। পবিত্র রমজান মাসে এই ঘটনা ইসলামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যা প্রতি বছরের রমজান মাসে এই দিনে বিশ্ব মুসলিমদের অনুপ্রেরণা যোগায় এবং ইতিহাসের বার্তা বহন করে।আল্লাহু আকবার।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা