প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা শুরু  করেছে এমিরেটস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬ মার্চ, ২০২৬

বাণিজ্যিক ফ্লাইটের নিরাপদ পরিচালনার জন্য সীমিত সূচি নিয়ে ফ্লাইট পরিচালনা শুরু  করছে এমিরেটস।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিমান সংস্থাটি জানিয়েছে, ৫ ও ৬ মার্চ দুবাই থেকে ১০০টির বেশি ফ্লাইট ছেড়ে যাবে এবং একই সময়ে দুবাইয়ে ফিরে আসবে। এসব ফ্লাইটে ভ্রমণকারী যাত্রীদের পাশাপাশি পচনশীল পণ্য, ওষুধসহ জরুরি কার্গো পরিবহন করা হবে।

এয়ারস্পেসের প্রাপ্যতা এবং অন্যান্য অপারেশনাল শর্ত পূরণ সাপেক্ষে ধীরে ধীরে ফ্লাইট সূচি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে এমিরেটস।

যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকারের কথা উল্লেখ করে এমিরেটস জানিয়েছে, বর্তমান পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সে অনুযায়ী ফ্লাইট পরিচালনা সমন্বয় করা হচ্ছে। এ অবস্থায় যেসব যাত্রীর বুকিং নিশ্চিত রয়েছে, শুধু তাদেরই বিমানবন্দরে আসতে অনুরোধ জানানো হয়েছে।

পাশাপাশি সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের এমিরেটসের ওয়েবসাইট ও অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলগুলোতে নজর রাখতে এমিরেটসের পক্ষ থেকে বলা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা