প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রায়পুরায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পৈশাচিক নির্যাতন, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ৬ মার্চ, ২০২৬

নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারীকান্দি গ্রামে যৌতুকের টাকা বাবার বাড়ি থেকে এনে দিতে না পারায় এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

ভুক্তভোগী রিয়া মণি (১৮), পিতা কমল মিয়া। তার গ্রামের বাড়ি বগডর কান্দি এবং মামার বাড়ি মধ্যনগর। অভিযুক্ত স্বামী স্বপন মিয়া (২৭), পিতা সিদ্দিকুর রহমান, গ্রাম কাচারীকান্দি।

জানা গেছে, নির্যাতনের শিকার ওই গৃহবধূকে প্রথমে তুলাতলী হাসপাতালে নেওয়া হলে সেখানে ভর্তি নেওয়া হয়নি। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগীর পরিবার অর্থনৈতিকভাবে দুর্বল বলে জানা গেছে।ঘটনাটি পাড়াতলী ইউনিয়নের কাচারীকান্দি গ্রামে ঘটেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা