প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রংপুরে ২২০ জন অসচ্ছল মায়ের মুখে হাসি ফুটালো ‘স্বর্ণ নারী অ্যাসোসিয়েশন’

জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৬ মার্চ, ২০২৬

রংপুরে পবিত্র ঈদ উপলক্ষে অসচ্ছল বৃদ্ধ মায়েদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে মানবিক কল্যাণে কাজ করা নারী ও শিশু রংপুরের সংগঠন স্বর্ণ নারী এসোসিয়েশন। ৪ ও ৫, মার্চ বুধ ও বৃহস্পতিবার দুপুরে রংপুর সাহিত্য পরিষদ মিলনায়তনে ২২০ জন অস্বচ্ছল মা  মোট ২২০ টি  অসচ্ছল পরিবারের মাঝে মানবিক সহায়তা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ সামগ্রীতে ছিলো: চাল- পোলাও এর চালঃ ডালঃ সয়াবিন তেলঃ সাবান: সেমাই ও দুধ,  বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বর্ণ নারী এ্যাসোসিয়েশনের সভাপতি- মঞ্জুশ্রী সাহা,  সহ-সভাপতি -নাজমুন নাহার দীনা, সাধারণ সম্পাদক -মাহফুজা হাসনাত ডায়না,  অর্থসম্পাদক- সামসেয়ার পারভীন, নির্বাহী সদস্য ডাঃ ফ্লোরা শাহীন আক্তার , সদস্য কাজি রাজিয়া, কানিজ ফাতেমা ও লিপসি আরা খানম, নাজনীন বানু, লুৎ্ফা বেগম, সামসুন নাহার, শমসেয়ারা বিলকিস । নির্বাহী সদস্য ডাঃ ফ্লোরা শাহীন আক্তার, মোর্শেদা বেগম ও সদস্য ইলফাত আরা পারভিন। উল্লেখ্য রংপুরে স্বর্ণ নারী এসোসিয়েশন দীর্ঘদিন ধরেই নিজস্ব অর্থায়ন ও সুবানুধায়ীদের  সহায়তায় পিছিয়ে পড়া নারী ও শিশুদের কল্যাণে কাজ করে আসছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা