প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের ছত্রছায়ায় রাতের আধারে চলছে পুকুর খনন! ক্ষতিগ্রস্ত রাস্তা, বন্ধ হচ্ছে খাল

জসিম উদ্দীন জোসি, চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫ মার্চ, ২০২৬

প্রশাসনের নীরব সমর্থন কিংবা প্রত্যক্ষ সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের দরগায় রাতের আঁধারে মোঃ জব্বার আলীর নেতৃত্বে অবৈধভাবে চলছে পুকুর খনন। স্থানীয়দের দাবি, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নাম ব্যবহার করে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে কৃষিজমি ও জলাশয়ে খনন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দিনের বেলা কাজ বন্ধ থাকলেও গভীর রাতে একাধিক ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কাটা হয়। খননকৃত মাটি বহনে ব্যবহার করা হয় ভারী ট্রাক ও ট্রাক্টর যা গ্রামের কাঁচা-পাকা সড়ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এতে একদিকে যেমন বন্ধ হয়ে যাচ্ছে খাল, অন্যদিকে বাড়ছে জলাবদ্ধতার আশঙ্কা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা অভিযোগ করেন, প্রশাসনের উচ্চ পর্যায়ের মদদ ছাড়া এত বড় পরিসরে অবৈধ খনন সম্ভব নয়। এই বক্তব্যের সত্যতা নিশ্চিত করতে গত শুক্রবার ( ২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে এগারোটায় চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো এর সরকারী ফোন নম্বরে পূর্ণ তথ্য দিয়ে অভিযোগ জানানো হয়। তাৎক্ষণিক ভাবে বিষয়টা দেখার কথা বললেও কার্যত কোনো পদক্ষেপ নেননি ইউএনও ফারুক আফজাল রাজন। পরবর্তীতে মঙ্গলবার ( ৩ মার্চ) রাতে এলাকার এক সচেতন নাগরিকের দেয়া তথ্যমতে সরেজমিনে গিয়ে দেখা যায় এখনো চলছে মাটি কাটার মহোত্সব । এবিষয়ে আবারও বুধবার ( ৪ মার্চ ) বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো ফারুক আফজাল রাজনকে বিষয়টি আবার অবগত করলে তিনি প্রথমে বিষয়টা না জানার কথা বললে পরে আগেও তাকে জানানো হয়েছে বললে তিনি ব্যবস্থা নিবেন বলে জানায়।

 

অপরিকল্পিত ও অবৈধভাবে পুকুর খনন করলে মাটির স্বাভাবিক গঠন নষ্ট হয়, কৃষিজমির উর্বরতা কমে যায় এবং স্থানীয় জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি খাল-নদী ভরাট হওয়ায় দীর্ঘমেয়াদে পরিবেশগত ভারসাম্য বিঘ্নিত হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা