সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৫ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বৃদ্ধিতে শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৬ পয়সা বা ৪ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে প্রতিষ্ঠানটি।
দ্বিতীয় স্থানে রয়েছে এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি, যার শেয়ারদর বেড়েছে ৪ দশমিক ৪১ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ০৯ শতাংশ।
এছাড়া দর বৃদ্ধির শীর্ষ দশে জায়গা করে নিয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানী, জনতা ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান, শাইনপুকুর সিরামিক্স, আমান কটন ফাইবার্স পিএলসি এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি।