প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হাসনাতের আলটিমেটাম শেষ,ফুটপাতে হকাররা আছে আগের মতোই

হাসনাতের আলটিমেটাম শেষ,ফুটপাতে হকাররা আছে আগের মতোই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ মার্চ, ২০২৬

কুমিল্লা জেলার দেবিদ্বার পৌর সদরে ফুটপাত দখলমুক্ত করার জন্য স্থানীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ৩ দিনের আলটিমেটাম দিয়েছিলেন। তবে আলটিমেটামের মেয়াদ শেষ হওয়ার এক সপ্তাহ পরও ক্ষুদ্র ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা ফুটপাত ছাড়েননি। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর পর্যন্ত আগের মতোই ফুটপাতের ওপর বেচাকেনা করতে দেখা গেছে।

গত ২৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য ব্যবসায়ীদের দেবিদ্বার পুরান বাজারের কিচেন মার্কেট এবং জেলা পরিষদ মার্কেটের আন্ডারগ্রাউন্ডে ৬ মাস বিনা ভাড়ায় ব্যবসা করার সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত কোনো ব্যবসায়ী সেখানে যাননি। ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, নির্ধারিত স্থানগুলোতে ক্রেতার আগ্রহ কম, তাই তারা এখনও ফুটপাত ত্যাগ করেননি। তারা আরও জানিয়েছেন, কাঁচা বাজারসহ মাছ-মাংসের বাজার স্থানান্তরিত হলে তারা সরে যেতে রাজি হবেন।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম জানান, ফুটপাত দখলের কারণে পথচারী এবং যানবাহনের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি স্থায়ী সমাধান নেওয়া হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা