মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়া উত্তর কোরিয়া নতুন একটি ডেস্ট্রয়ার জাহাজ থেকে পরীক্ষামূলকভাবে নিজেদের তৈরি ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন নিজে উপস্থিত থেকে এই উৎক্ষেপণ প্রত্যক্ষ করেছেন। খবর জানিয়েছে আল জাজিরা।
উত্তর কোরিয়ার সরকারি বার্তাসংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ডেস্ট্রয়ার জাহাজটির নাম দেওয়া হয়েছে চো হিওন, যা ৫০০ টন ওজনের এবং দেশটির নৌবাহিনী দ্বারা তৈরি।
উৎক্ষেপণ বুধবার (৪ মার্চ) উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলে অনুষ্ঠিত হয়। জাহাজটি নাম্পো শিপইয়ার্ড থেকে যাত্রা শুরু করে। কিম জং উন এক সংক্ষিপ্ত ভাষণে বলেন, “পানির নিচে এবং উপরে সমানতালে আঘাত করার সক্ষমতা নৌবাহিনী শিগগিরই অর্জন করবে। আমাদের নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা ইতোমধ্যে অনেকদূর অগ্রসর হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা নৌ প্রতিরক্ষায় সম্প্রতি অর্জিত সাফল্যগুলো গত ৫০ বছরে অর্জিত সাফল্যের তুলনায় বিপুল পরিবর্তন এনেছে এবং আমাদের সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষায় নতুন মাত্রা যোগ করেছে।”