প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঈদের দিনজুড়ে শক্তিশালী কালবৈশাখীর আশঙ্কা

ঈদের দিনজুড়ে শক্তিশালী কালবৈশাখীর আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ মার্চ, ২০২৬

আসন্ন ঈদুল ফিতরের দিনসহ ঈদের আগের দিনগুলোতে সারা দেশে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ঈদের দিন এবং তার আগের দিন পুরো বাংলাদেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। বিশেষ করে আগামী ১৬, ১৭ ও ১৮ মার্চ—এই তিন দিনে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

আবহাওয়াবিদরা সাধারণত এ ধরনের পরিস্থিতিতে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে থাকেন, বিশেষ করে খোলা স্থানে অবস্থান, নৌযান চলাচল এবং বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা